ডেস্ক রিপোর্টার, ৮ নভেম্বর।।
      ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন  নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পেয়েছেন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।মূলতঃ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী জোটের নেতা ও ‘ইয়াশার’ পার্টির প্রধান গাদি আইজেনকোটকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। 
নেসেটের মোট ১২০টি আসনের মধ্যে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সরকার গঠনের জন্য সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল ৪৬ জন আইনপ্রণেতার।  এই নির্বাচনে ঐতিহাসিক ১৯টি আসন পাওয়া ফিলিস্তিনি মূলধারার আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকোটের পক্ষে সমর্থন দিলে নেতানিয়াহুর পুনরায় ক্ষমতায় আসার পথ রুদ্ধ হয়ে পড়ে।  প্রেসিডেন্ট হারজগের থেকে দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট আগামী ২৮ দিনের মধ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠন করবেন। পরিস্থিতি বিবেচনায় এই সময় আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। 
দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, এই মুহূর্তে দেশের জন্য একটি জাতীয় জরুরি সরকার গঠন করা আবশ্যক এবং তিনি সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চান।
   দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জন্য এটি এক বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে নতুন জোট সরকার গঠন কতটুকু স্থিতিশীল হয়, সেটিই এখন দেখার বিষয়।


  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *