ডেস্ক রিপোর্টার, ১৩ নভেম্বর।।
আসন্ন পুর নিগম ভোট কেন্দ্র করে তপ্ত রাজধানী। ১৭ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীর প্রচারে বের হওয়া বাম কর্মীদের আক্রমণ। প্রতিবাদে শহরের কর্নেল চৌমুহনীতে পথ অবরোধ।
বাম কর্মীরা জানিয়েছেন, এদিন সকালে তারা দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বের হয়। এরপর তারা বাড়িঘরে চলে যান। প্রচারের সময় বিজেপির দুষ্কৃতীরা মুখে মাস্ক পরে এসেছিল। কিন্তু তখন বামেদের লোকসংখ্যা ছিলো বেশি। পরবর্তী সময়ে বাড়ি থেকে বেরিয়ে আসার পর এক বাম কর্মীর উপর হামলা করে। উপস্থিত লোকজন ছোটাছুটি করে চলে আসতেই দুষ্কৃতীরা চলে যায়।
এই ঘটনার পর আহত বাম কর্মীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ক্ষুব্ধ কর্মীরা কর্নেল চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করে। এই ঘটনা কেন্দ্র করে শুক্রবার দুপুরে তপ্ত হয়ে উঠে রাজধানী।

