ডেস্ক রিপোর্টার,১৪ নভেম্বর।।
   আসন্ন পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন শাসক দল বিজেপির পোস্টার বয় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ধর্মনগর দিয়ে তিনি শুরু করেছিলেন নির্বাচনী প্রচার। শনিবার নির্বাচনী প্রচার করতে মুখ্যমন্ত্রী ছুটে যান সাব্রুমে।
     স্থানীয় মেলারমাঠে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা। এই সভা কেন্দ্র করে দলীয় পতাকা দিয়ে সেজে উঠেছিল সাব্রুম মেলারমাঠ। জন সমাগমও ছিলো বেশ ভালো। এই নির্বাচনী সভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আসন্ন পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচন সেমিফাইনাল।২০২৮- এ বিধানসভা নির্বাচন হবে ফাইনাল। তবে সেমিফাইনালে বিজেপি বিরোধীদের হোয়াইট ওয়াশ করবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
        মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত মিলিয়ে মোট ২১টি বডি। এবার সবকটিতেই জয় পাবে বিজেপি।
              সাব্রুমে আইসিপি, স্পেশাল ইকোনমিক জোন, মৈত্রীসেতু ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, তিনি আশা করছেন, খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্গে সমস্যার সমাধান হবে। এবং এই সমস্ত বিষয় গুলি চালু হবে। তখন পাল্টে যাবে সাব্রুমের চেহারা।
এদিন জনসভা শেষে নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তবে নিন্দুকদের বক্তব্য, এদিন সাব্রুমে মুখ্যমন্ত্রীর সভায় তুলনামূলক ভাবে লোকজন কম ছিলো। নেপথ্যে কারণ ছিলো স্থানীয় বিজেপি নেতাদের জনপ্রিয়তা হ্রাস। এবং তাদের স্বজন পোষণ নীতি ও কমিশন বাণিজ্য। কিন্তু ভাজপা নেতৃত্ব নিন্দুকদের এই বক্তব্য আমল দিতে পারে নারাজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *