পৌঁছেছে! আমরা প্রায়ই সংবাদপত্রগুলিতে বিভিন্ন প্রতিবেদন দেখতে পাই, তবে আমরা সুনিশ্চিত করতে চাই যেন বাস্তব পরিস্থিতি এই অর্জনকে প্রতিফলিত করে। নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে আমরা বাকি পরিবারগুলিকেও এর আওতাভুক্ত করার এবং ১০০ শতাংশ নলবাহিত জলের সংযোগ অর্জনের চেষ্টা করছি।

                মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সমস্ত মানুষ ‘মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা’ এবং ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র সুফল পাচ্ছেন। ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে শতভাগ মানুষ স্বাস্থ্য বীমার আওতায় এসেছে। অন্য কোনো রাজ্য এই সাফল্য অর্জন করতে পারেনি। আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি এবং বেশ কিছু উদ্যোগের কথা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। এই সমস্ত বিষয়ে রাজ্য সরকারের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং জনগণের কল্যাণে আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *