ডেস্ক রিপোর্টার,১০ নভেম্বর।।
বক্সনগরের ভারত – বাংলাদেশ সীমান্তের আশাবাড়িতে বিএসএফের উপর হামলার ঘটনায় পরিস্থিতি এখনো থমথমে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠছে খোদ স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেনের ভাগ্নের বিরুদ্ধে। বিধায়ক তফাজ্জল হোসেনের জ্ঞাতসারেই নাকি বিএসএফের হামলার ঘটনা সংঘটিত করেছে পাচারকারীরা!এই পরিস্থিতিতে সোমবার বক্সনগর – সোনামুড়া সীমান্ত পরিদর্শন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। তিনি দীর্ঘ সময় ধরে কথা বলেন সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ান ও আধিকারিকদের সঙ্গে।

সীমান্তের সুরক্ষা থেকে পাচার বাণিজ্যের নানান তথ্য বিএসএফ আধিকারিকদের কাছ থেকে সংগ্রহ করেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। খবর অনুযায়ী, আলোচনায় উঠে আসে বক্সনগর আশাবাড়ী বিওপি সংলগ্ন এলাকায় বিএসএফ জওয়ানদের উপর পাচারকারীদের হামলার ঘটনা। যার নেপথ্যে খোদ বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন(!)

