শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, “শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণেরও আহ্বান জানাচ্ছে। ”
।।সমীরণ রায়।।
___________________
ঢাকা ডেস্ক,২৩ নভেম্বর।।
বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে ঘিরে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, সরকারের কঠোর অবস্থান, পাল্টাপাল্টি রাজনৈতিক অভিযোগ এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি নেতাদের বৈঠকেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক ঐক্যের প্রশ্ন গুরুত্ব পায়। তবে বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরা ভণ্ডুল করার বিষয়ে একমত হওয়ার বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। অবশ্য, বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ জানিয়েছেন , “হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের কাছে।”
এদিকে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, “শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণেরও আহ্বান জানাচ্ছে। ”

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এখন কেবল একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আইনগত প্রক্রিয়া ও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেরও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী ও সিনিয়র নেতাদের বাড়ি ঘরে হামলা, ভাঙচূড় ও আগুন দিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্মকদের মব করে বাড়ি ঘরে হামলা করছে।পাল্টাপাল্টি আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপির তিন এমপির বাড়িতে হামলা, ভাঙচূড় ও আগুন দিয়েছে। এই সময়ে অন্তত ২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার দায় সরকার ও আওয়ামী লীগ পরস্পর অভিযোগ করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বাংলাদেশে তার বিরুদ্ধে চলা বিচারিক প্রক্রিয়া এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় পরিস্থিতিকে আরও জটিল করেছে। সরকার তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চায়। অন্যদিকে তার সমর্থকেরা প্রত্যাবর্তনের ইস্যুতে ৮ দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করছেন।

বর্তমান পরিস্থিতিতে সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক বিরোধকে সহিংসতায় রূপ নেওয়া থেকে ঠেকানো, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন বজায় রাখা। একই সঙ্গে সীমান্তে নজরদারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অবস্থান যত কঠোর হচ্ছে, ততই বাড়ছে অনিশ্চয়তা। তবে তার প্রত্যাবর্তন ঘিরে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নির্ভর করবে সরকারের আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক দলগুলোর আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ওপর।

