ডেস্ক রিপোর্টার, ২১ নভেম্বর।।
উত্তপ্ত বাংলাদেশ, নড়াইল জেলায় হিন্দু ও আওয়ামি লিগ সমর্থকদের প্রায় ৩০০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে বিএনপি ও জামাতের সমর্থকরা।
এক্স হ্যান্ডেলে এমন দাবি করে পোস্ট আওয়ামি লিগের ছাত্র সংগঠনের। এদিকে নিরাপত্তার খাতিরে ঢাকা মহানগর ও গোপালগঞ্জ-সহ দেশের আট জেলায় প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। অশান্তির পিছনে নিষিদ্ধ আওয়ামি লিগের কর্মী-সমর্থকদেরই দায়ী করেছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন আওয়ামি লিগ নেতা-কর্মীকে।
বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে। আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী,
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলাদেশের ২৩টি জেলায় একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দু’টি ট্রেন এবং রেললাইনে। বাদ যায়নি গণপরিবহণও। হামলার ঘটনায় পুড়ে গিয়েছে অন্তত ১২টি বাস।
এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় পাল্টা রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটছে বাংলাদেশের একাধিক দল। শেখ হাসিনার দলকে রুখতে পৃথকভাবে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী শিবিরের জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। একদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে উত্তেজনা, অন্যদিকে পাল্টা আন্দোলনের প্রস্তুতি, সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর।
সম্প্রতি শেখ হাসিনার ফেরার জল্পনার মধ্যে আওয়ামি লিগ পথে নামতেই নতুন করে জ্বলছে পদ্মাপার!! বাড়িঘর ভাংচুর, থানায় আগুন। রণক্ষেত্র ঢাকা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ থেকে ভান্ডারিয়া। ভান্ডারিয়াতে আগুন লাগিয়ে দেওয়া হয় ২টি বাসে। পুড়ে মৃত্যু হয় চালকের হেল্পারের। অন্যদিকে, মৃত্যু হয়েছে এক বিএনপি নেতারও। এরই মধ্যে উস্কানিমূলক মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী । রিজভী বলেন, ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে। তাঁরা সক্রিয় হয়ে ওঠায় গত তিন–চার দিনে বিএনপির তিনজনকে ওরা খুন করল। এসব খুনের জন্য দেশের বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে। কারণ, শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি একটি আন্দোলন গড়ে তুলতে চান।
অন্যদিকে, আরেকটি বিষয়ও এই সময় প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের অর্থনীতিতে রেডিমেড পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের মোট রফতানির মধ্যে পোশাকই ৮১.৫%, অর্থাৎ বৈদেশিক মুদ্রার ৮১.৫%-ই আসে রেডিমেড পোশাক থেকে। অশান্তির আবহে নতুন মাত্রা যোগ করেছে, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে পোশাক শ্রমিকদের।

