স্পোর্টস ডেস্ক, ২৬ নভেম্বর।।
      অবশেষে স্বস্তির জয় পেল ত্রিপুরা। আসামকে হারিয়ে হোয়াইটওয়াশ থেকে মুক্ত হল রাজ্য দল। সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। প্রথম ছয় ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হওয়া ত্রিপুরা শেষ ম্যাচে আসাম কে পরাজিত করল পাঁচ রানে। ত্রিপুরার গড়া ১৭০ রানের জবাবে আসাম ১৬৫ রান করতে সক্ষম হয়েছে। শেষ ম্যাচে জয় পেলেও ত্রিপুরা গ্রুপের সর্বশেষ স্থানে রয়েছে। ত্রিপুরাকে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নিয়েছেন দল নায়ক মনিশঙ্কর মুড়া সিং। ব্যাট এবং বল উভয় বিভাগে অলরাউন্ড পারফরম্যান্স করে।চন্ডিগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ দিন বিকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করে। দলকে বড় স্কোর গরাতে মুখ্য ভূমিকা নেন অধিনায়ক মনি শংকর মুড়া সিং। মাত্র ২৮ বল খেলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪৭ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। এছাড়া অরিন্দম বর্মন ১৯ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, লক্ষ্য থেরেজা ২৮ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২২ এবং মন্দীপ সিং ২৮ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। আসামের পক্ষে মৃন্ময় দত্ত ৩০ রানে চারটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে আসাম নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৫ রান করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে প্রদ্যুন সাইকিয়া ২৪ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, ডেনিস দাস ৩৩ বল খেলে একটি উবার বাউন্ডারির সাহায্যে ৩৭, রোহিত সেন ২৩ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩৩, বিশাল সাহা ১৭ বল খেলে দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ২১ এবং আকাশ সেনগুপ্ত ছয় বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ত্রিপুরার পক্ষে লক্ষ্য থেরেজা ১৫ রানে এবং মনি শংকর মুড়া সিং ২৬ রানে দুটি করে উইকেট দখল করেন।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *