ডেস্ক রিপোর্টার,২৬ নভেম্বর।।
    কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্যের জবাব দিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। মন্ত্রীর অভিযোগ, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন বীরজিৎ। বৃহস্পতিবার বিকালে পুর পরিষদের বিভিন্ন এলাকায় বিচরণ করেন। বিজেপির ভোটারদের হুমকি দিচ্ছেন। তিনি বলছেন, আগামী কাল কংগ্রেস প্রার্থীদের ভোট না দিলে ভোটাদের এলাকায় থাকতে দেবেন না। ভোটারদের ঘরে ঘরে গিয়ে সরাসরি হু*ম*কি দিচ্ছেন। বিজেপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে প্রশাসনকে। টিংকু রায়ের অভিযোগ, বীরজিৎ সিনহা পুলিশ ও সেক্টর অফিসারদের সঙ্গেও বাক বিতণ্ডায় জড়িয়ে যান। ফেসবুক লাইভে এসে মন্ত্রী টিংকু রায় এই সমস্ত অভিযোগ করেন বীরজিৎ সিনহার বিরুদ্ধে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *