ডেস্ক রিপোর্টার , ২৬ নভেম্বর ।।  “নির্বাচনী আচরণ বিধির নিয়ম নীতির তোয়াক্কা না করে ভোটের আগের সন্ধ্যায়  মন্ত্রী টিংকু রায় কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন এলাকার যুবকদের মদ, মাংস খাওয়াচ্ছেন।”—অভিযোগ স্থানীয় বিধায়ক বীরজিত সিনহার। এমনকি মন্ত্রী টিংকু রায় কৈলাসহর শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছেন বলেও  অভিযোগ করেন  বীরজিত  সিনহা। বৃহস্পতিবার সন্ধ্যায় কৈলাসহরের কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উত্থাপিত করেছেন তিনি। এই ঘটনা কেন্দ্র করে তপ্ত হয়ে উঠছে কৈলাসহরের রাজনৈতিক পরিমণ্ডল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *