ডেস্ক রিপোর্টার ,২৭ নভেম্বর ।।
” উপরের দিকে গণতন্ত্রের আলখাল্লা ভেতরে অন্তঃসারশূন্য।”- দেশ ও রাজ্যের নির্বাচন প্রক্রিয়াকে ঠিক এই ভাষায় ব্যাখ্যা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুক্রবার আগরতলা পুর নিগম নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করে একথা বলেছেন তিনি।
রাজ্যের রাজ্যের পুরো ও নগর ভোটে বিজেপির সন্ত্রাস নিয়ে সরব হয়েছেন মানিক সরকার। তিনি বলেন, গোটা রাজ্যে সন্ত্রাস আবহের মধ্যেই ভোট হচ্ছে। এটা নির্বাচন নয়, এটা একটা প্রহসন। আগরতলা পুর নিগমের সিপিআইএমের দুই মহিলা প্রার্থী আক্রান্ত। সারা রাজ্যে জোর ভোট নিতে যাচ্ছে। মানুষ ভোট দিতে পারছে না। কোথায় গনতন্ত্র?
পুলিশ প্রশাসন সম্পর্কে মানিক সরকার বলেন, তারা কাঠের পুতুল। তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। টি এস আর রাজ্যের গর্ভ। অথচ তাদের আজ কোন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে? প্রশ্ন উত্থাপিত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
মানিক সরকার আক্ষেপ করে বলেন, ” আমাদের চাপাচাপিতে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। তাদের ভোট কেন্দ্রের ভিতরে রাখা হয় নি। ভিতরে পুলিশ – টি এস আর। তারা হাত খুলে কাজ করতে পারে নি।মানিক সরকার স্পষ্ট করে বলেন, মানুষের প্রতি বিজেপির বিশ্বাস নেই। একই ভাবে ভাজপার প্রতি আস্থা নেই মানুষের।





