ডেস্ক রিপোর্টার,২৭ নভেম্বর।।
রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হল পুর ও নগর ভোট। শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোট পর্ব। শেষ হয় বিকেল চারটায়। ভোট করবো সম্পন্ন হতেই ইভিএমে বন্দি গণদেবতাদের রায় সিল করে ভোট কর্মীরা নিয়ে আসে গণনা কেন্দ্র গুলিতে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের নির্বাচনের ই ভি এম নিয়ে আসা হয় শহরের উমাকান্ত স্কুলের স্ট্রং রুমে।
দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন আগরতলা পুরো নিগমে ৪৩৯টি পোলিং স্টেশন রয়েছে। সন্ধ্যার মধ্যেই প্রায় ২৫ থেকে ৩০ পোলিং স্টেশনের ইভিএম ভোট কর্মীরা নিয়ে আসে স্ট্রং রুমে। রাতের মধ্যে বাদবাকি ইভিএম চলে আসবে।
আগামী ২ ডিসেম্বর ভোট গণনা। তার জন্য স্ট্রং রুমগুলিতে উচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা।





