Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ২৭ নভেম্বর।।
     রাজ্যের সর্বত্র ভোট চলছে শান্তিপূর্ণভাবে। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযোগ করাটা বামেদের চিরাচরিত বৈশিষ্ট্য। ভোটের সন্ত্রাস কিভাবে করতে হয়, তার রসায়ন বামেরাই জানে। ভোটে কোথায়ও শান্তি বিঘ্নিত হলে তা, দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিজেপির কোনও মাস্ক বাহিনী নেই। বামেরা মুখে মাস্ক লাগিয়ে সন্ত্রাস করছে। এবং নাম দিচ্ছে বিজেপির।— রাজ্যের পুরো ও নগর ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে এ কথা বলেছেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়।
          ভোট পর্ব শেষ হওয়ার পর প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানান। তিনি নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকেও কুর্নিশ জানান। তিনি বলেন, এবার সন্ত্রাস হীন ভোট হয়েছে। ঘটে নি কোনো প্রাণহানী, হয় নি বোমা বাজি,  সার্বিক ভাবে হয় নি কোনো সন্ত্রাস। তাই এই নির্বাচনকে তিনি সন্ত্রাসহীন ভোট হলে আখ্যা দিয়েছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *