ডেস্ক রিপোর্টার,২৭ নভেম্বর।।
পুর নিগম নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্যে। সকল ভোটারের কাছে আহ্বান করে তিনি বলেন, “উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ও নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতিটি ভোট গণতন্ত্রকে আরও শক্তিশালী করে এবং পুর ও নগর এলাকায় উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”





