কেউ কেউ বলছেন, “রাজনীতিতে রাজীব ঘোষের কাম – ব্যাককে বড়জলা বিধানসভাতে বিজেপি নতুন সূর্য কিরণ দেখতে পাচ্ছে। ছবি থেকে স্পষ্ট, দল মত নির্বিশেষে বড়জলা বিধানসভার ভোটাররা রাজীবকে সামনে রেখে করছে নতুন ভোরের প্রত্যাশা।
ডেস্ক রিপোর্টার, ২৮ নভেম্বর।।
২৩- র ভোট মহারণে বিজেপির হাত থেকে ফস্কে যাওয়া বড়জলায় রাজনীতির নতুন ক্যানভাস তৈরী করছেন মণ্ডল সভাপতি রাজীব ঘোষ। তার প্রতিফলন দেখা গেলো পুর নিগম নির্বাচনের দুপুরে। ভোটের দিন মণ্ডল সভাপতি রাজীব ঘোষ বড়জলার বিধানসভার পাঁচটি ওয়ার্ডের ভোট কেন্দ্র গুলি পরিদর্শন করেন।
প্রতিটি ভোট কেন্দ্রে উপস্থিত লোকজন রাজীবকে সামনে পেয়ে আপ্লুত। তাকে জড়িয়ে ধরছেন তারা। এই অঞ্চলের বিভিন্ন বয়সের ভোটাররা রাজীবের কাছে খুলে বলছেন তাদের সমস্যার কথা। আবার কেউ কেউ বলছেন, “রাজনীতিতে রাজীব ঘোষের কাম – ব্যাককে বড়জলা বিধানসভাতে বিজেপি নতুন সূর্য কিরণ দেখতে পাচ্ছে। ছবি থেকে স্পষ্ট, দল মত নির্বিশেষে বড়জলা বিধানসভার ভোটাররা রাজীবকে সামনে রেখে করছে নতুন ভোরের প্রত্যাশা।

প্রাজ্ঞ জনেরা বলে থাকেন, রাজনীতির আকাশে সূর্যকিরণ কখনও ক্ষমতার আলোয় ঝলমল করে, কখনও আবার জনতার প্রত্যাশায় নতুন ভোরের বার্তা নিয়ে আসে।সূর্য প্রতিদিন উদয় হয়, কিন্তু রাজনীতির সূর্যোদয় নির্ভর করে সময়, পরিস্থিতি আর মানুষের প্রত্যাশার উপর।
রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, ” ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়, চিরস্থায়ী মানুষের ভালোবাসা ও বিশ্বাস।
রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, ” ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়, চিরস্থায়ী মানুষের ভালোবাসা ও বিশ্বাস। রাজনীতির প্রকৃত সূর্যকিরণ তখনই ছড়িয়ে পড়ে, যখন শাসনের কেন্দ্রে থাকে জনস্বার্থ, আর রাজনীতির ভাষায় প্রতিফলিত হয় মানুষের কণ্ঠস্বর। “
রাজীব তার চলন বলনে বুঝিয়ে দিচ্ছেন, তার কাছে ক্ষমতার মসনদ নয়, চিরস্থায়ী হলো মানুষের ভালোবাসা ও বিশ্বাস। একজন রাজনৈতিক নেতার কাছে মানুষও এটাই প্রত্যাশা করেন।

বড়জলা বিধানসভার বিজেপির নিষ্ঠাবান কর্মীরা দৃঢ়তার সঙ্গেই বলছেন, সংগঠক হিসেবে রাজীব ঘোষ কতটা দক্ষ, তার প্রমাণ মিলবে আগরতলা পুর নিগম ভোটের ফলাফলের পরেই। তাদের আশা, বড়জলা বিধানসভায় থাকা নিগমের ওয়ার্ড গুলিতে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন বিজেপির প্রার্থীরা। তার মধ্য দিয়েই বড়জলা বিজেপিতে নতুন ভোরের বার্তা বইয়ে আনবেন রাজীব ও তার অনুগামীরা।





