তেলিয়ামুড়া ডেস্ক,২৭ নভেম্বর।।
        তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে ১১’টি ওয়ার্ডে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এর মধ্যেই ৯ নম্বর ওয়ার্ডের ৪৬ বুথে অশান্তির অভিযোগ তুললেন বিধায়িকা কল্যাণী সাহা রায়।
  তাঁর অভিযোগ, সৌরভ কর, দেবেন সূত্রধর ওরফে মিষ্টু সূত্রধর, সুদীপ দেব, ইলিয়াস লিটু ও সুজিত ঘোষ – এই ৫ জন ভোটারদের প্রভাবিত করছিল এবং ভোটারদের ফিরিয়ে দিচ্ছিল। দুইজন মহিলা ভোটার ফোন করে বিষয়টি তাঁকে জানালে তিনি ছুটে আসেন। তাঁর অভিযোগ, প্রথমে তাঁকেও হুমকি দেওয়া হয়। তাঁর নিরাপত্তারক্ষী ও তিনি কাছাকাছি পৌঁছতেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করছে। ভোটারদের হুমকি, হুজ্জুতি ও ভয় দেখানোর ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। এ ব্যাপারে তিনি নিজে থানায় ৫ জনের বিরুদ্ধে এফ.আই.আর করছেন।
    তিনি জানান, এখন ওই এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ইতিমধ্যেই প্রায় আড়াইশো জন ভোটার ভোট দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *