ডেস্ক রিপোর্টার, ১৮ জুলাই।।
ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে নয়াদিল্লিতে শুক্রবার অনুষ্ঠিত হলো একদিনের সর্ব ভারতীয় মিডিয়া কনফারেন্স। এই কনফারেন্স অনুষ্ঠিত হয় দিল্লিস্থিত নির্বাচন কমিশনের সদর দফতরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এছাড়াও নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক ও দেশের বিভিন্ন প্রান্তের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
মিডিয়া কনফারেন্সের প্রথমেই নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটার তালিকা হালনাগাদ, প্রযুক্তির ব্যবহার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করেন এসআইআর নিয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের ডেমোস্ট্রেশনের মাধ্যমে গোটা নির্বাচনী প্রক্রিয়া বোঝানো হয়। বিএলও- র মাধ্যমে নতুন ভোটারদের নাম তোলা থেকে শুরু করে গণনা পর্যন্ত কিভাবে ভোট কর্মীরা কাজ করেন তা দেখানো হয়। এবং বুঝিয়ে দেওয়া হয়।
এই পর্বের শেষে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনিও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কমিশনের অঙ্গীকারের কথা তুলে ধরেন। এসআইআর নিয়েও করেন বিস্তারিত আলোচনা। নির্বাচন সংক্রান্ত তথ্য দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভবিষ্যতেও গণমাধ্যমের সঙ্গে নিয়মিত সংলাপ ও সমন্বয় বজায় রাখার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার। সংবাদ মাধ্যমকে নির্বাচন কমিশনের পরিবারের সদস্য বলে আখ্যা দিয়েছেন জ্ঞানেশ কুমার। দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এই মিডিয়া কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজ্যের সাংবাদিকরা। তারা হলেন অনল রায়চৌধুরী , প্রণব সরকার দিবাকর দেবনাথ ,সুজিত দে, বিশ্বেন্দু ভট্টাচার্য, অভিজিৎ ঘোষ ,অভিষেক দে, অচিন্ত্য ভূঁইয়া ,অভিজিৎ নাথ, রঞ্জিত দেববর্মা।

