এসডিপিও দেবপ্রসাদ রায়ের বক্তব্য অনুযায়ী পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে থানা পুলিশ মাঠে নামে। পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালায়। শেষ পর্যন্ত শনিবার ভোর রাতে শহরের সীমান্ত এলাকা রাজনগর থেকে দুই যুবককে গ্রেফতার করে। এবং উদ্ধার করে সোনার গয়না।

ডেস্ক রিপোর্টার, ৯ মে।।
               ফের বড় সাফল্য রাজধানীর পশ্চিম থানা পুলিশের। তবে মানুষকে রক্ষা করা, তাদের চুরি যাওয়া সম্পদ উদ্ধার করা পুলিশের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে।  শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি নার্সিং হোমের সামনে থাকা অটো থেকে প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে যায় চোর চক্রের পান্ডারা। চুরি যাওয়া গয়নার মালিক রাজু সাহা। বাড়ি রানীর বাজার।
ঘটনার সন্ধ্যায় রাজু সাহার একজন নিকট আত্মীয় পশ্চিম থানার নাকের ডগায় থাকা একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি পরিবারের লোকজনকে নিয়ে নিজের অটো করে চলে আসেন নার্সিংহোমের সামনে। তিনি বাড়ি থেকে আসার সময় ঘরে থাকা সমস্ত গয়না নিরাপত্তার খাতিরে অটোতে করে নিয়ে আসেন।   অটোর বক্সের মধ্যেই ছিলো সোনার গয়না। এবং রাজু সাহা ও তার পরিবারের লোকজন নিকট আত্মীয়কে দেখতে নার্সিংহোমের ভিতরে চলে যান। তিনি ফিরে এসে দেখেন অটোর বক্স ভাঙ্গা। এবং বক্সে থাকা গয়নাগাটি উধাও। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি অবগত করেন পশ্চিম থানার পুলিশকে। জানিয়েছেন সদর এসডিপিও দেবব্রত রায়।
  এসডিপিও দেবপ্রসাদ রায়ের বক্তব্য অনুযায়ী পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে থানা পুলিশ মাঠে নামে। পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ রাতভর অভিযান চালায়। শেষ পর্যন্ত শনিবার ভোর রাতে শহরের সীমান্ত এলাকা রাজনগর থেকে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের নাম শামীম মিয়া ও পার্থ আচার্য। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে রাজু সাহার অটো থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার। উদ্ধারকৃত সোনার গয়নার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
            এসডিপিও দেবপ্রসাদ রায়ের আশঙ্কা, ধৃত শামীম ও পার্থর সঙ্গে আরও বড় চক্র জড়িত থাকতে পারে তাদের জিজ্ঞাসাবাদ করে বাদবাকি লোকজনের নাম উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *