ডেস্ক রিপোর্টার,৯ জুন।।
ভারত ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ প্রথম এক দিনের ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলো ১৫ বছরের বৈভব সূর্যবংশী। অভিষেক ম্যাচে বড় রানের প্রত্যাশা ছিল। কিন্তু অভিষেক ভাল হল না বৈভবের। মাত্র ১২ বলেই শেষ হয়ে গেল তার ইনিংস।
ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেন করতে নামে সূর্যবংশী। প্রথম বলেই চার মারে সে। তৃতীয় বলে আবার চার মারে বৈভব। পরের ওভারের প্রথম বলে আবার চার। তিন চার মেরে ৬ বলে ১৩ রান করে বৈভব। দেখে মনে হচ্ছিল, আইপিএল যেখানে শেষ করেছিল, সেখান থেকে শুরু করবে। কিন্তু হলো না। ইনিংস থেমে
কিন্তু পরের ওভারেই দ্বিতীয় বলেই আউট হয় বৈভব। মোহামেদ সিরাজ়ের বল মিড অফে মারার চেষ্টা করে বৈভব। জোরে মারতে গিয়ে ব্যাট হাতে ঘুরে যায়। ফলে বল হাওয়ায় ওঠে। সামনের দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সাহান আরাচিগে। ১২ বলে ১৪ রান করে আউট হয় বৈভব। ভারতের বড়দের দলের আগে ‘এ’ দলে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়ে গেল তার। কিন্তু রান পেল না। ক্রিকেট বিশেষজ্ঞরা আশা করছেন, এই ম্যাচে বৈভব নিজস্ব ছন্দে ইনিংস শুরু করলেও, থেমে যায় মুহূর্তেই। তবে পরবর্তী ম্যাচে তার ব্যাট জ্বলে উঠবে।

