স্পোর্টস ডেস্ক ৭ জুন।।
সেমিফাইনালে উঠলো সদর বি। কৈলাসহর মহকুমাকে পরাজিত করে। ছোটদের রাজ্য অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে। রবিবার নিপকো মাঠে অনুষ্ঠিত ম্যাচে সদর বি ৭ উইকেটে পরাজিত করে কৈলাসহর মহকুমাকে। বিজয়ী দলের দ্বীপ সাহা চারটি উইকেট এবং সৌম্যজিৎ মজুমদার ৩২ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে কৈলাসহর মহকুমা মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়েছে।দলের পক্ষে ঋতুরাজ পাল ৯৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২, প্রীতম গোপ ৩৪ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ১৮ এবং দীপালক সিনহা ৪৩ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। সদর ‘ বি ‘ এর পক্ষে দীপ সাহা ২০ রানে ৪ টি এবং কৌশিক ঘোষ ৮ রানে তিনটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সদর ‘ বি ‘ ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সৌম্যজিৎ মজুমদার ৩৮ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং উদয়ন পাল ৩১ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ত্রিশ রান করে। কৈলাসহর মহকুমার পক্ষে রত্নদ্বীপ মালাকার সাত রানে তিনটি উইকেট দখল করে।

