আগামী ২৬ মে  কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কংগ্রেস হাইকমান্ড।দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে সিদ্দারামাইয়ার এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই ‘হাইভোল্টেজ’ বৈঠকেই মুখ্যমন্ত্রী পদের রদবদল বা ক্ষমতার সমীকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ডেস্ক রিপোর্টার ,২৫ মে ।।
      গোষ্ঠী কোন্দল যেন কংগ্রেসের ভূষণ। কর্নাটকের রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই যে চাপা উত্তেজনা চলছিল, তা এবার চূড়ান্ত রূপ নিতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
      আগামী ২৬ মে  কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কংগ্রেস হাইকমান্ড।দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে সিদ্দারামাইয়ার এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই ‘হাইভোল্টেজ’ বৈঠকেই মুখ্যমন্ত্রী পদের রদবদল বা ক্ষমতার সমীকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
          এদিকে এই খবরের রেশ কাটতে না কাটতেই কর্নাটকের বিভিন্ন প্রান্তে উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের সমর্থনে পোস্টার পড়তে শুরু করেছে। তাঁর অনুগামীরা তাঁকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে ইতিমধ্যেই চাপ তৈরি করা শুরু করে দিয়েছে।
      কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই সিদ্দারামাইয়া এবং ডি.কে. শিবকুমারের মধ্যে আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদের মেয়াদ ভাগ করে নেওয়ার অর্থাৎ Power-sharing formula সংক্রান্ত একটি জল্পনা শুরু হয়েছিলো রাজনৈতিক মহলে। মঙ্গলবার কংগ্রেস হাই কমান্ডের বৈঠকটি সেই জল্পনাতেই সিলমোহর দেয়, নাকি অন্য কোনো নাটকীয় মোড় আনে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *