শুক্রবার মধ্যরাত থেকেই নতুন এই বর্ধিত মূল্য রাজ্যজুড়ে কার্যকর করা হয়েছে।নতুন করে মূল্য বৃদ্ধির পর রাজ্যে জ্বালানি তেলের দাম গিয়ে দাঁড়িয়েছে পেট্রোল প্রতি লিটার ১০২ টাকা ২৯ পয়সা।এবং ডিজেল প্রতি লিটার ৯১ টাকা ০২ পয়সা।

ডেস্ক রিপোর্টার, ২৩ মে।।
     শেষ পর্যন্ত আমজনতার আশঙ্কাই সত্যে পরিণত হলো। সাধারণ মানুষের পকেটে আরও বড় কোপ বসিয়ে ফের এক দফায় বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন এই বর্ধিত মূল্য রাজ্যজুড়ে কার্যকর করা হয়েছে।নতুন করে মূল্য বৃদ্ধির পর রাজ্যে জ্বালানি তেলের দাম গিয়ে দাঁড়িয়েছে পেট্রোল প্রতি লিটার ১০২ টাকা ২৯ পয়সা।এবং ডিজেল প্রতি লিটার ৯১ টাকা ০২ পয়সা।
      সংশ্লিষ্ট সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই দেশের বাজারে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সাম্প্রতিক যুদ্ধকালীন উত্তেজনা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেল সরবরাহে। যার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের গ্রাফ ঊর্ধ্বমুখী।
      উল্লেখ্য, এই নিয়ে চলতি সময়ে পরপর তৃতীয় দফা পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হলো। একদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য, তার ওপর দফায় দফায় জ্বালানি তেলের এই দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে রাজ্যের ক্রেতা ও সাধারণ পরিবহন চালকদের মধ্যে। পেট্রোপণ্যের দাম বাড়ার ফলে আগামী দিনে বাজারদরে এর কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *