ডেস্ক রিপোর্টার ,৯ জুন।।
ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে মালকানগিরি জেলায় মাওবাদীদের বড় অস্ত্র ভাণ্ডারের সন্ধান পেলো পুলিশ। অস্ত্র ভাণ্ডার থেকে উদ্ধার করা হয়েছে দুইটি ইনসাস রাইফেল, আইইডি, টিফিন বোমা, গ্রেনেড এবং অন্যান্য সামগ্রী। মালকানগিরি জেলার পুলিশ সুপার বিনোদ পাটিল এইচ বলেন, “আত্মসমর্পণকারী নকশালদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু করে পুলিশ।বনাঞ্চলের ভেতরে গোপনে অস্ত্র ভাণ্ডার গড়ে তুলে মাওবাদীরা।
সম্প্রতি ওড়িশা-ছত্তিশগড় থেকে প্রচুর মাওবাদী সদস্য আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী মাওবাদীদের টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ – গোয়েন্দা। তাদের টানা জেরার মুখে দেশের মাওবাদী কার্যকলাপ সম্পর্কে হাড়হিম করা তথ্য উগলে দিয়েছে আত্মসমর্পণকারী মাওবাদীরা।

