স্পোর্টস ডেস্ক, ৭ অক্টোবর।।

শহরের উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চন্দ্র মেমোরিয়াল লিগের শেষ ম্যাচ। এই ম্যাচেই খেতাব যুদ্ধের শেষ ম্যাচ। মুখোমুখি হবে এগিয়ে চলো সংঘ ও কল্যাণ সমিতি। চলতি মরশুমে রাখাল শিল্ডের ফাইনালেও এই দুই দল একে অপরের সামনা সামনি হয়েছিল। শিল্ডে জয় পেয়েছিল কল্যাণ সমিতি। লিগের খেতবি যুদ্ধের ম্যাচে কল্যাণ সমিতি চাইবে তাদের শিল্ডের পারফরমেন্স ধরে রাখতে। অন্য দিকে এগিয়ে চলো চাইবে শিল্ডের প্রতিশোধ তুলতে। স্বাভাবিক ভাবে খেতাবি যুদ্ধের ম্যাচ নিয়ে উত্তেজনায় টগবগ করছে শহরের দুই ফুটবল ক্লাব। শহর দক্ষিণের কল্যাণ সমিতির সামনে থাকবে এক মরশুমে দ্বি মুকুট জয়ের হাতছানি।

।বিজ্ঞাপন।

চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের পয়েন্ট টেবলের হিসাব অনুযায়ী, উভয় দল সুপার ফোরের ছয় পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে এক সারিতে। গোলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে মেলারমাঠের এগিয়ে চলো সংঘ। তাই ম্যাচ ড্র হলে ফুটবলের দাড়ি পাল্লা ঘুরে যাবে এগিয়ে চলোর দিকেই। এবং সুদৃশ্য ট্রফি শোভা বর্ধন করবে তাদের হাতেই। তাই কল্যাণ সমিতির সামনে খেতাব দখল করতে হলে তাদের জয় ব্যতীত বিকল্প কোনো পথ নেই।
    এদিকে বুধবার সকালে এগিয়ে চলো ও কল্যাণ সমিতি উভয় দলই অনুশীলনে  নিজেদের শেষ বারের মতো ঝালিয়ে নেয়। উভয় শিবির ম্যাচ জয় নিয়ে আশাবাদী।
      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *