ডেস্ক রিপোর্টার, ৮ জুলাই।।
রাজ্যের মাদক বাণিজ্যের হাব আগরতলা রেল স্টেশন। এসকফের বড় চালানের রেশ কাটতে না কাটতেই ফের স্টেশনে উদ্ধার এসকফের ছোট চালান। দেওঘরগামী ট্রেনে করে রেল স্টেশনে আসা বহিঃ রাজ্যের এক যুবকের ট্রলি ও হাত ব্যাগে তল্লাশি চালিয়ে ২৩০ বোতল এসকফের হদিশ পায় রেল পুলিশ। উদ্ধারকৃত এসকফের বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। ঘটনা বুধবার বিকালে।

জিআরপি থানার ওসি রাজু ভৌমিক জানিয়েছেন, দেওধারগামী রেল থেকে নেমে যুবকটি স্টেশন থেকে বের হচ্ছিল। তখন উপস্থিত জিআরপি পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তল্লাশি করা হয় যুবকের ব্যাগ। বেরিয়ে আসে এসকফ।
বৃহস্পতিবার ধৃত বহিঃ রাজ্যের যুবককে তোলা হবে আদালতে। ধৃত যুবক পুলিশকে জানিয়েছে, তার দায়িত্ব ছিলো নেশার কফ সিরাপের চালান স্টেশনের বাইরে নিয়ে যাওয়া।

