অভিযোগ পাওয়ার পরপরই সক্রিয় হন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। ঘটনার গুরুত্ব বুঝে কমিশন অবিলম্বে বেঙ্গালুরু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে মেয়েটির সঠিক অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে উদ্ধার করার ব্যবস্থা করা হয়।

ডেস্ক রিপোর্টার, ৫ মে।।
    গোমতী জেলার জনৈক এক মহিলা তার নাবালিকা কন্যাকে নিয়ে বেঙ্গালুরুতে চলে যান। অভিযোগ ওঠে, সেখানে মেয়েটির অমতে তাকে বিয়ে দেওয়ার তোড়জোড় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে নাবালিকার বাবা বিচলিত হয়ে পড়েন এবং নিজের মেয়েকে ফিরে পেতে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন।
কমিশন সংশ্লিষ্ট বিষয়ে
অভিযোগ পাওয়ার পরপরই সক্রিয় হন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। ঘটনার গুরুত্ব বুঝে কমিশন অবিলম্বে বেঙ্গালুরু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। আন্তঃরাজ্য সমন্বয়ের মাধ্যমে মেয়েটির সঠিক অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে উদ্ধার করার ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার উদ্ধার হওয়া নাবালিকাকে নিরাপদে আগরতলায় ফিরিয়ে আনা হয়েছে। কমিশনের কার্যালয়ে মেয়েটিকে তার বাবার হাতে সোপর্দ করা হয়। শুনুন এই বিষয়ে চেয়াপারস জয়ন্তী দেববর্মার বক্তব্য।এক আবেগঘন মুহূর্তে বাবা তার মেয়েকে ফিরে পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
  এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে অভিভাবকদের সতর্ক করে জানানো হয়, নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া কেবল আইনি অপরাধ নয়, এটি একটি শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। এই ধরণের কোনো ঘটনা চোখে পড়লে বা বিপদে পড়লে তৎক্ষণাৎ কমিশন বা চাইল্ড লাইনের সাহায্য নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *