দপ্তরের সঙ্গে যোগ সূত্র থাকা সংস্থা টাকা না পেয়ে বিষয়টি ডিডিওকে অবহিত করেন। এরপরই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। ভিডিও- র সামনে পরিষ্কার হয়ে যায় মাল্টি টাস্ক কর্মী সুরজিৎ চক্রবর্তীর জালিয়াতি। এনসিসি থানার ওসি প্রাজিৎ মালাকার জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আরও অনেকেই থাকতে পারে।ধারণা করা হচ্ছে গোটা চক্রটি এখন পর্যন্ত নানান ভাবে জালিয়াতি করে প্রায় ২৫ লক্ষ টাকা হাফিজ করেছে।

ডেস্ক রিপোর্টার, ৩ মে।।
       বায়ু ডাইভারসিটি দপ্তরের ডিডিও – স্বাক্ষর জাল করে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ। ধৃত মাল্টি টাস্ক স্টাফ। নাম সুরজিৎ চক্রবর্তী। তার বাড়ি উদয়পুরে। আগরতলা ইন্দ্রনগরে থাকে ভাড়া বাড়িতে। এই বাড়ি থেকেই রবিবার সুরজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। থানায় মামলা দায়ের করেছেন দপ্তরের  ডিডিও দাসু চাকমা।
      এনসিসি থানার ওসি প্রাজিৎ মালাকার জানিয়েছেন, রবিবার সকালে বায়ু ডাইভারসিটি দপ্তরের ডিডিও দাশু চাকমা থানায় দপ্তরের মাল্টি টাস্ক কর্মী সুরজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, ডিডিও একটি সংস্থার নামে চেক ইস্যু করে সুরজিৎকে দিয়ে গোর্খাবস্তি গ্রামীণ ব্যাংকের শাখায় পাঠান। কিন্তু সুরজিৎ চেকে থাকা সংস্থার নাম মুছে, তার পরিচিত সংস্থার নাম চেকে লিখে নেয়।স্বাভাবিক ভাবেই চেকে থাকা টাকা চলে যায় সুরজিৎ চক্রবর্তীর পরিচিত সংস্থার একাউন্টে। ইদানীং পর পর তিনটি চেক সুরজিৎ চক্রবর্তীকে দিয়ে পাঠিয়ে ছিলেন ডিডিও দাশু চাকমা। তিনটি চেকে মোট টাকার পরিমাণ ছিলো তিন লক্ষের অধিক।
     দপ্তরের সঙ্গে যোগ সূত্র থাকা সংস্থা টাকা না পেয়ে বিষয়টি ডিডিওকে অবহিত করেন। এরপরই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। ভিডিও- র সামনে পরিষ্কার হয়ে যায় মাল্টি টাস্ক কর্মী সুরজিৎ চক্রবর্তীর জালিয়াতি। এনসিসি থানার ওসি প্রাজিৎ মালাকার জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আরও অনেকেই থাকতে পারে।ধারণা করা হচ্ছে গোটা চক্রটি এখন পর্যন্ত নানান ভাবে জালিয়াতি করে প্রায় ২৫ লক্ষ টাকা হাফিজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *