ডেস্ক রিপোর্টার,১৩ জুলাই।।
শহরে এখন বাড়ছে মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা। তথ্য বলছে, একশ জন নাগরিকের মধ্যে সিংহভাগই ব্যবহার করছেন মোবাইল। মোবাইল মানুষের জীবনের সঙ্গে এখন অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গিয়েছে। মোবাইল ব্যতীত এই মানব জীবন যেন অচল। স্বাভাবিক কারণেই মোবাইল চুরি ও মোবাইল খোয়া যাওয়ার সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। সঙ্গে অবশ্যই প্রচন্ড হ্যাপা পোহাত হচ্ছে পুলিশকেও। মোবাইল চুরি বা খোয়া যাওয়ার ঘটনার পর নাগরিকরা তাদের প্রিয় মোবাইল সেট ফিরে পাওয়ার জন্য দ্বারস্থ হয় পুলিশের। আইন অনুযায়ী করে জিডি এন্ট্রি। বিভিন্ন থানা পুলিশ দায়িত্ব নিয়ে নাগরিকদের চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল সেট উদ্ধার করতে তৎপর হয়।
সম্প্রতি আগরতলা পশ্চিম থানায় মোবাইল চুরি ও খোয়া যাওয়া সংক্রান্ত বিষয়ে ধারাবাহিক ভাবেই জিডি এন্ট্রি করেন নাগরিকদের একাংশ। পুলিশ তৎপর হয়ে উদ্ধার করে এই চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল সেট। রবিবার এরকম ৩০টি মোবাইল উদ্ধার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। থানার দায়িত্ব প্রাপ্ত ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, ” লোকজনের মোবাইল মিসিং হলে তারা থানায় জিডি এন্ট্রি করেন। এরপর পুলিশ তাদের একটি পোর্টালে এই সংক্রান্ত বিষয় লিপি বদ্ধ করে। এবং মোবাইলগুলিকে ব্লক করে দেয়। পরে গোয়েন্দার মাধ্যমে গ্রাউন্ড জিরোতে কাজ করে উদ্ধার করে মোবাইল।
এদিন চুরি বা খোয়া যাওয়া এমন ৩০ জন প্রকৃত মালিকের হাতে তাদের উদ্ধারকৃত মোবাইল সেট গুলিকে তুলে দেওয়া হয়েছে।

