ডেস্ক রিপোর্টার, ১৩ জুলাই।।
        শহর ও শহর সংলগ্ন অঞ্চলের ঢিলেঢালা
পুলিশি নিরাপত্তাকে কাজে লাগিয়ে আততায়ীরা ফের খুন করলো এক ব্যক্তিকে। তার নাম মণীন্দ্র সরকার। বাড়ি আমতলী থানার অশ্বিনী মার্কেটে। রবিবার সকালে অশ্বিনী মার্কেট এলাকা থেকেই উদ্ধার করা হয় মণীন্দ্র সরকারের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। পুলিশ জরুরি তলবে ঘটনাস্থলে নিয়ে যায় ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক বিশেষজ্ঞদের।
         স্থানীয় লোকজন জানিয়েছেন, বছর ষাটের বৃদ্ধ মনীন্দ্র সরকার দীর্ঘদিন ধরেই বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। তিনি থাকতেন অশ্বিনী মার্কেট এলাকার একটি পরিত্যক্ত ঘরে। এই ঘরের সামনেই মণীন্দ্র সরকারের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
        পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন, একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহজনকভাবে দুজনকে আটকও করা হয়েছে। তাদের চলছে জিজ্ঞাসাবাদ। ঠিক কি কারনে ভবঘুরে মনীন্দ্র সরকারকে খুন করেছে দুষ্কৃতীরা?. তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে।
            সাম্প্রতিককালে রাজধানী আগরতলা ও আশপাশ অঞ্চলে মাথাচারা দিয়েছে অপরাধচক্রের চাইরা। পুলিশ কাজ করছে দিনরাত। কিন্তু তারপরও কোথায়ও একটা খামতি রয়েই যাচ্ছে। পুলিশের এই দুর্বলতার সুযোগ নিয়েই শহরে বাড়ছে খুন খারাপি। বলছেন নগরের মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *