কুমারঘাট ডেস্ক, ২৬ জুন।।
আসাম থেকে কুমারঘাট হয়ে আগরতলার উদ্দেশ্যে আসার পথে নেশা সামগ্রী পাচারের সন্দেহে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে। প্রথমে দুটি বিলাসবহুল গাড়ি কুমারঘাট হয়ে আগরতলার দিকে যাওয়ার সময় হালাইমুড়া এলাকার স্থায়ী বাসিন্দাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা গাড়ি দুটি আটক করলে খবর পেয়ে রাধানগর আসাম রাইফেল ব্যাটেলিয়নের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। তারা গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে যায়।এই ঘটনার কিছুক্ষণ পর কুমারঘাট থানার পুলিশ আরও একটি বিলাসবহুল গাড়ি আটক করে। অর্থাৎ সন্দেহে জনক মোট তিনটি গাড়ি আটক করে পুলিশ ও আসাম রাইফেলস।
প্রাথমিক ভাবে পুলিশের তিনটি গাড়িতেই জড়িত থাকতে পারে মাদক বাণিজ্য ও মানব পাচার চক্রের সঙ্গে।তবে আটককৃত বহিঃ রাজ্যের গাড়িগুলো থেকে মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত করে নি পুলিশ ও এ আর বাহিনী। গাড়ি আটকের পর তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখছে গাড়ি গুলির কাগজ পত্র। গাড়ি আটক করার পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও কুমারঘাট থানার পুলিশ ও আসাম রাইফেল এই বিষয় নিয়ে দেয় নি কোনো স্পষ্টিকরণ। আর তাতেই জনমনে গাঢ় হচ্ছে সন্দেহ।

