Oplus_16908288

খুন হওয়া শিশুদের শোকার্ত মা রোমতারুং ব্রু জানান, এদিন সকালে স্বামী লাল ছুয়ানাওমা প্রথমে তাকে মারধর শুরু করে। স্বামীর রুদ্র মূর্তি দেখে তিনি ঘর থেকে বেরিয়ে যান প্রাণ বাঁচানোর জন্য। এরপর স্ত্রীকে না পেয়ে লাল ছুয়ানাওমা তার তিন সন্তানকে আক্রমণ করে। একজন দৌঁড়ে পালিয়ে যায়। ছোট দুই জনকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে এই পাষণ্ড পিতা।

গণ্ডাছড়া ডেস্ক, ২৭ জুন।।
       স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে খুন করলো জন্মদাতা বাবা। তাদের নাম রিসিকা খাখোমতি মলসোই ও পারিহস মাইহা মলসোই। তাদের একজনের বয়স ১৩।অপরজনের চার বছর।ঘটনা শনিবার সকালে। ঘটনাস্থল গন্ডাছড়া উল্টাছড়া এডিসি ভিলেজের ব্রু- রিসেটেলমেন্টের কাননক্টা পাড়ায়। অভিযুক্ত বাবা লাল ছুয়ানাওমাকে গ্রেফতার করেছে গণ্ডাছড়া থানার পুলিশ।
   খুন হওয়া শিশুদের শোকার্ত মা রোমতারুং ব্রু জানান, এদিন সকালে স্বামী লাল ছুয়ানাওমা প্রথমে তাকে মারধর শুরু করে। স্বামীর রুদ্র মূর্তি দেখে তিনি ঘর থেকে বেরিয়ে যান প্রাণ বাঁচানোর জন্য। এরপর স্ত্রীকে না পেয়ে লাল ছুয়ানাওমা তার তিন সন্তানকে আক্রমণ করে। একজন দৌঁড়ে পালিয়ে যায়। ছোট দুই জনকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে এই পাষণ্ড পিতা।
     খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গন্ডাছড়া থানার পুলিশ। গ্রেফতার করে খুনি বাবা লাল ছুয়ানাওমাকে। শিশুদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে। ময়না তদন্তের পর তাদের মৃতদেহ তুলে দেওয়া হয় অভাগী মায়ের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *