ডেস্ক রিপোর্টার, ১১ জুলাই।।
       অবশেষে নিজেদের নামের প্রতি সুবিচার করলো রাষ্ট্রপতি কালার্স পদক প্রাপক ত্রিপুরা পুলিশ।ট্রাফিক এএসআই বিপ্লব দত্তকে গাড়ির বনেটে করে অপহরণের ঘটনায় গ্রেফতার দুই যুবক।ধৃতরা হলো প্রণয় মজুমদার , বাড়ি মধুবন, কাঠালতলী। প্রসেনজিৎ পাল, বাড়ি মধ্য প্রতাপগড়, জুয়েলস ক্লাব লাগোয়া। উভয়কেই শনিবার তোলা হয়েছে আদালতে। নেওয়া হয়েছে পুলিশ রিমান্ডে।
        শনিবার দুপুরে অভিযুক্তদের গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ। এবং তাদের নিয়ে আসে থানায়। প্রাথমিক ভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদও করে অনুসন্ধানকারী পুলিশ আধিকারিক। কেন ট্রাফিক এ এস আই বিপ্লব দত্তের সঙ্গে তারা এই ঘটনা সংঘটিত করেছে? তার কারণ জানতেই দুই যুবককে আনা হয়েছে পুলিশ রিমান্ডে।


এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মানিক সাহা। তিনি বলেছেন, পুলিশ কাজ করছে যথাযথ ভাবেই। ট্রাফিক অফিসারকে অপহরণের ঘটনার পর তিনি নির্দেশ দিয়েছেন যেকোনো মূল্যে অভিযুক্তদের গ্রেফতার করতে।


ট্রাফিক এ এস আই বিপ্লব দত্তকে কি পূর্ব পরিকল্পিত ভাবে গাড়ির বনেটে করে অপহরণ করেছে নাকি আচমকা কিছু? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধৃতদের জিজ্ঞাসাবাদের পরেই। দাবি তদন্তকারী পুলিশের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *