স্পোর্টস ডেস্ক, ১৫ মে।।
     জয়ের হ্যাটট্রিক করার পাশাপাশি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে শনিবার মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ অপেক্ষা কিন্তু দুর্বল সিকিম। ছত্তিশগড়ে অনুষ্ঠিত অনুর্ধ ২০ স্বামী বিবেকানন্দ ফুটবল প্রতিযোগিতায়। ওই রাজ্যের আর কে এম মাঠে আজ বিকেল সোয়া চারটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ লিগে টানা দুই ম্যাচে জয়লাভ করে শেষ ৮ দলে পৌঁছানোর দৌড়ে অনেকটাই এগিয়ে সুশান্ত দেববর্মা ত্রিপুরা দল। অপরদিকে সম সংখ্যক ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখতে পারেনি সিকিম। ফলে শক্তির বিচারে সিকিম থেকে এগিয়েই মাঠে নামবে রাজ্য দল। তবে তা মানছেন না ত্রিপুরার কোচ সুশান্ত দেববর্মা। ছত্তিশগড় থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ বলেন, আজ যে দলের ফুটবলাররা ভালো ফুটবল খেলা উপহার দিতে পারবে সেই দলই জয় পাবে। আমাদের লক্ষ্য ভালো খেলা উপহার দেওয়া। দলে আত্মতুষ্টির কোনও নেই। সকলেই সিকিম জয় করা নিয়ে যথেষ্ট আশাবাদী। ৪-৪-২ ছকে খেলা শুরু করবে ত্রিপুরা এমনই পরিকল্পনা নিয়েছেন ত্রিপুরার কোচ।
                                 
       






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *