স্পোর্টস ডেস্ক, ১৭ মে ।।
        দুরন্ত লড়াই। অদ্রিজা সাহা-‌র। শীর্ষ বাছাই মেহেকদ্বীপ গোপের বিরুদ্ধে। প্রায় তিন ঘণ্টার ম্যারাথন লড়াইয়ের পর পরাজিত হতে হয়েছে অদ্রিজা-‌কে। রাজ্য অনূর্ধ্ব ১৩ দাবা প্রতিযোগিতায়। দু’দিনব্যাপী আসর শনিবার শুরু হয়েছে নাগের জলার শ্যামাপ্রসাদ মুখার্জী বাস টার্মিনালে। প্রথম দিন তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ৩ রাউন্ড শেষে পুরো তিন পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে মেহেকদ্বীপ গোপ, প্রাঞ্জল দেবনাথ, আদ্রুশ কর্মকার, অন্তরীপ আচারিয়া। এ বছর আসরে অংশ নিয়েছে ৪২ জন দাবাড়ু। আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পীতাম্বর দেবনাথ, এস ডিলসাদ এবং প্রতিরূপ পাল। খেলা পরিচালনা করছেন মিটন গোপ। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে হচ্ছে আসর। এই  আসর থেকে প্রিয় আসরের জন্য ত্রিপুরার দল বাছাই করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *