রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, এক্সিট পোল কখনোই চূড়ান্ত ফলাফল নয়। এটি মূলত ভোটারদের মতামতের ওপর ভিত্তি করে তৈরি একটি অনুমান মাত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে যে, এক্সিট পোলের পূর্বাভাস সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। বাংলায় বিজেপির ‘পরিবর্তন’-এর ডাক সফল হয়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়ন’ কার্ড চতুর্থবারের মতো তাঁকে নবান্নে ফিরিয়ে আনে।

ডেস্ক রিপোর্টার, ২৯ এপ্রিল।।
    টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই একে একে সামনে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’। একাধিক সমীক্ষায় বাংলায় প্রথমবারের মতো বিজেপি সরকারের ক্ষমতায় আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং বাংলার মসনদ হাত ছাড়া হচ্ছে দিদি মমতার।
অবশ্যই এই সমীক্ষা নিশ্চিত ভাবে  বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ।

* বাংলায় প্রথম দফার ভোট হয়  গত ২৩ এপ্রিল।  

* মোট আসন সংখ্যা ছিল ১৫২টি ।

* ভোট পড়েছে ৯৩.২ শতাংশ।

* বাংলায় দ্বিতীয় দফায় ভোট হয়েছে ২৯ এপ্রিল।

* মোট আসন সংখ্যা ১৪২টি ।

* ভোট পারসেন্টিস ৯০ শতাংশের কাছাকাছি। বিকাল ৫টা পর্যন্ত ।


পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা ২৯৪টি। ম্যাজিক ফিগার ১৪৮টি। অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে বাংলার নবান্ন দখল করতে হলে নূন্যতম ১৪৮টি আসন দখল করতে হবে।

     

প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন জিতে বিপুল ব্যবধানে ক্ষমতায় ফিরেছিল। অন্যদিকে, বিজেপি ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল। এবারের এক্সিট পোলগুলি যদি সত্য হয়, তবে বিজেপি সেই ৭৭ থেকে লাফিয়ে ১৪৮-এর ম্যাজিক ফিগার পার করে যেতে পারে। দেশের বিভিন্ন সমীক্ষাকারী সংস্থা চাণক্য, ম্যাট্রিজ, পিপলস পালস, পোল ডায়েরি, পি – মার্ক তাদের সমীক্ষায় বিজেপির ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়েছে।


রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, এক্সিট পোল কখনোই চূড়ান্ত ফলাফল নয়। এটি মূলত ভোটারদের মতামতের ওপর ভিত্তি করে তৈরি একটি অনুমান মাত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে যে, এক্সিট পোলের পূর্বাভাস সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। বাংলায় বিজেপির ‘পরিবর্তন’-এর ডাক সফল হয়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়ন’ কার্ড চতুর্থবারের মতো তাঁকে নবান্নে ফিরিয়ে আনে।এখন এই কোটি টাকার প্রশ্নের উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে গোটা দেশ। পরিষ্কার চিত্র ফুটে উঠবে আগামী ৪ মে।

এদিন দেশের আরো চার রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমীক্ষাকারী সংস্থা গুলির সমীক্ষা অনুযায়ী, আসামে পুনরায় ক্ষমতায় ফিরছে বিজেপি। কেরলে পতন ঘটবে বামেদের।ক্ষমতায় আসছে কংগ্রেস। তামিলনাড়ুতে ক্ষমতায় আসছে ডি এম কে। তবে পদুচেড়িতে কংগ্রেস – বিজেপির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *