ডেস্ক রিপোর্টার, ২৬ এপ্রিল।।
          “বাংলার বিধানসভা ভোটে গট আপ গেম খেলছেন মোদী – মমতা। বাংলার মানুষ তাদের এই গোপন খেলা বুঝতে পারছে না। নির্বাচনী ময়দানে বিজেপি – টিএমসির লড়াই লোক দেখানো।” বাংলায় ভোট প্রচারে এসে একথা বলেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বাংলায় একের পর এক দুর্নীতি মামলা সামনে আসছে। দুর্নীতি হলেও নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে না। অথচ অন্যান্য রাজ্যে এমন দুর্নীতি হলে নেতা – মন্ত্রীদের জেলে ঢুকিয়ে দেয় বিজেপি। মমতার ক্ষেত্রেই একেবারেই নীরব মোদী – শাহ।
          রাহুল গান্ধী বলেন, মোদী – মমতার এই লোক দেখানো খেলা বুঝতে পারছেন না বাংলার মানুষ। বাস্তব অর্থে বাংলায় বিজেপি – টিএমসির বিকল্প শক্তি কংগ্রেস। রাহুল গান্ধী মমতার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ বলেন, ” মমতা বাংলার মানুষের জন্য কিছুই করে নি। মমতা করেছেন তাঁর দলের গুণ্ডা ও কর্মীদের জন্য।বাংলায় চাকরি পেতে হলে তৃণমূল কংগ্রেসের লোক হতে হবে। তবেই বেকাররা চাকরি পাবে।যাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই, তারা চাকরি পাবে না। এমন কি তাদের কপালে জুটে না সরকারি সুযোগ সুবিধাও।
       রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূল। ঘাসফুলের নেতা কুণাল ঘোষ বলেন, ” তৃণমূল রাহুল গান্ধীকে সন্মান করে। অথচ রাহুল তৃণমূল কংগ্রেসের মুণ্ডুপাত করছে। বিজেপি রাহুলকে পাপ্পু বলে সম্বোধন করে।আসলেই এটাই তাঁর প্রাপ্য।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *