ডেস্ক রিপোর্টার,২৬ এপ্রিল।।
“আসামের ডিটেনশন ক্যাম্প গুলিতে একজনও হিন্দু বাঙালি নেই। যদি থাকে তাহলে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবো।” বক্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলার ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেছেন।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলার ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে, বিজেপি শাসিত আসামের ডিটেনশন ক্যাম্পে প্রচুর হিন্দু বাঙালি রয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। ভোটের বাজারে বিজেপির বিরুদ্ধে বাঙালিকে ক্ষেপিতে তুলতেই অপপ্রচার করছে তৃণমূল। বাস্তবে এমন নয়।
হিমন্ত বিশ্ব শর্মা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আসামের ডিটেনশন ক্যাম্পে একজন হিন্দু বাঙালিও নেই। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের সত্যতা কতটা? তা নিয়েও সন্দেহ জনমনে।

