ডেস্ক রিপোর্টার, ১৪ জুলাই।।
অবশেষে উদ্ধার হলো রাজ্যের সাব্রুমের মেয়ে স্নেহা দেবনাথের নিথর দেহ। দিল্লির যমুনা নদী থেকে স্নেহার মৃতদেহ উদ্ধার করে এনডিআরএফ। যমুনা নদীর উপরে থাকা সিগন্যাচার ব্রিজের উপর স্নেহাকে শেষ বারের মতো দেখা গিয়েছিলো।ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।৭ জুলাই সকালে ক্যাবে করে স্নেহা গিয়েছিলো সিগন্যাচার ব্রিজের উপর। সেখানে কি হয়েছিলো? তার সঙ্গে কারা ছিলো?স্নেহা কিভাবে পড়লো যমুনার জলে? উঠছে এই সংক্রান্ত প্রশ্ন। অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। তবে রহস্য জনক ভাবে সিগন্যাচার ব্রিজ লাগোয়া এলাকার সবকটি সিসি ক্যামেরা বিকল। তাই সমস্যায় পড়তে হচ্ছে দিল্লির ক্রাইম ব্রাঞ্চকে।
প্রসঙ্গত ১৯ বছরের স্নেহা দেবনাথ দিল্লিতে পড়াশুনা করতো।দেশের রাজধানীর আত্মা রাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী ছিলো সে। গত ৭ জুলাই থেকে মেয়েটি নিখোঁজ ছিলো।

