ডেস্ক রিপোর্টার,১৬ জুলাই।।
                  মাদক কারবারীদের “গেরুয়া করিডোর” বিধায়ক রতন চক্রবর্তীর খাস তালুক।খয়েরপুর বাইপাস সড়কে বুক চিরে নিয়মিত আসা- যাওয়া করে মাদক বোঝাই যানবাহন। বুধবার খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন বাইপাস সড়কে সিমেন্ট বোঝাই লরি থেকে উদ্ধার ৩০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট। বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। রহস্য জনক ভাবে পালিয়ে গিয়েছে লরির  চালক। মূলত কেন্দ্রিয় সংস্থা ডিআরআই  ও আসাম রাইফেলসের প্রাপ্ত খবরের ভিত্তিতে পুরাতন আগরতলার ফাঁড়ির পুলিশ নাকা পয়েন্টে সিমেন্ট বোঝাই লরি আটক করেছিলো। পুলিশ লরি আটক করতেই বিপদ বুঝে চালক পলিয়ে যায়। এটা নিয়ে অবশ্যই তৈরি হয়েছে ধোঁয়াশা। সিমেন্ট বোঝাই লরি তেলিয়ামুড়া থেকে আমতলীর দিকে যাচ্ছিল।
আভিযোগ, খয়েরপুর বাইপাস সড়কে প্রচুর গোডাউন রয়েছে। এই সমস্ত গোডাউনে প্রতিদিন বিভিন্ন সামগ্রী লোড – আনলোড হয়। এই সমস্ত গাড়িতে করে আনা হয় নেশা সামগ্রী। এই বিষয়টি স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীকে জানিয়েছেন বাসিন্দারা।তারপরও নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি বলে অভিযোগ স্থানীয় লোকজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *