ডেস্ক রিপোর্টার ,১৫ নভেম্বর।।
        ব্যাঙ্গালোরে কর্মরত রাজ্যের দুই যুবকের রহস্য জনক মৃত্যু। তাদের একজন অনিকেত দে। বাড়ি কৈলাসহরের কাচরঘাট এলাকায়। অপর জন অয়ন সূত্রধর। বাড়ি কমলপুরের মধ্যপাড়া। ব্যাঙ্গালোরে এক ঘরেই পাওয়া গিয়েছে উভয়ের লাশ।
       নিহত অনিকেতের বাবা রজত দে জানিয়েছেন,কয়েক বছর আগে তাঁর ছেলে কর্মসূত্রে গিয়েছিল ব্যাঙ্গালোরে। একটি বেসরকারি কোম্পানিতে অনিকেত চাকরি করতো। তার সঙ্গে ছিলো কমলপুরের যুবক অয়ন সূত্রধর। রোজ রাতে মায়ের সঙ্গে ফোনে কথা বলতো অনিকেত। কিন্তু মঙ্গলবার থেকে তার ফোন আসে না। এবং মোবাইল রিসিভ করে না।শেষ পর্যন্ত কোম্পানি থেকে জানানো হয় অনিকেতের মৃত্যু হয়েছে। সঙ্গে কমলপুরের যুবক অয়নের।
   রজত দে বলেন, ছেলের মৃতদেহ আনার জন্য ব্যাঙ্গালোরে লোক পাঠানো হয়েছে। রাজ্য সরকার সব ব্যবস্থা করেছে। এই বিষয়ে সদর্থক ভূমিকা নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
     প্রসঙ্গত, শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গালোরে দুই যুবকের রহস্য মৃত্যু নিয়ে একটি পোস্ট করেছিলেন। এবং মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ” রাজ্য সরকার মৃত দুই যুবকের পাশে থাকবে”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *