ধৃত সন্তোষ দেববর্মার বাড়ি মন্দাই এলাকায়। সে তিপ্রামথার নেতা। প্রদ্যুৎ ঘনিষ্ঠ। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদ্যুতের সঙ্গে প্রচুর ছবি রয়েছে। এই ঘটনা থেকে স্পষ্ট তিপ্রা মথার নেতাদের একাংশ জড়িত মাদক পাচারের সঙ্গে।

ডেস্ক রিপোর্টার,১৭ নভেম্বর
           বড় ঘটনা খোলসা করলো তেলিয়ামুড়ার থানার পুলিশ। গাঁজা সহ গ্রেফতার প্রদ্যুৎ কিশোরের দল তিপ্রামথার নেতা সন্তোষ দেববর্মা। সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিপ্রামথার আরো এক কর্মী শ্যামল
দেববর্মা। ঘটনা সোমবারে। পুলিশ দুই তিপ্রামথার নেতা ও কর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দিয়েছে। তাদের কাছ থেকে মোট ১৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
         তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্থানীয় ত্রিশা বাড়ি রেল স্টেশন চত্বরে উৎ পেতে বসে। দুই যুবককে ব্যাগ হাতে সন্দেহ জনক অবস্থায় দেখতে পেয়ে আটক করে। এবং তাদের ব্যাগে তল্লাশি চালায়। তখনই ব্যাগ থেকে বেরিয়ে আসে গাঁজা। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করে নিয়ে আসে থানায়।


ধৃত সন্তোষ দেববর্মার বাড়ি মন্দাই এলাকায়। সে তিপ্রামথার নেতা। প্রদ্যুৎ ঘনিষ্ঠ। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদ্যুতের সঙ্গে প্রচুর ছবি রয়েছে। এই ঘটনা থেকে স্পষ্ট তিপ্রা মথার নেতাদের একাংশ জড়িত মাদক পাচারের সঙ্গে। এর আগে গাঁজা পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল প্রদ্যুৎ কিশোরের দলের যুব নেতা ডেভিড মুড়াসিং। আসলে যারা বারবার জনজাতি ও রাজ্যের যুবকদের উন্নয়নের জন্য গলা ফাটান। মূলত তারাই ভেঙে দিচ্ছে যুব সমাজের মেরুদন্ড। এবং চালিত করছেন বেপথে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *