খোয়াই ডেস্ক, ২০ নভেম্বর।
রাজ্যের এডিসি অঞ্চল গুলিতে রমরমা গাঁজা চাষ। গাঁজা গাছ ধংস করতে গিয়ে জনজাতি গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ – বিএসএফ ও বন দপ্তর। উত্তেজিত গাঁজা চাষীরা পুলিশের দুইটি গাড়ি ভাঙচুর করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধ্য হয়ে ছুঁড়ে কাদানে গ্যাস। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। ঘটনাস্থল খোয়াইয়ের মেলকা বাড়ি এডিসি ভিলেজে। এই ঘটনার প্রেক্ষিতে বন দপ্তরের পক্ষ থেকে খোয়াই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাপ্ত খবরের ভিত্তিতে এদিন দুপুরে পুলিশ – বিএসএফ ও বন দপ্তর যৌথ ভাবে অভিযান চালায় মেলকা বাড়ি এডিসি ভিলেজের গাঁজা ক্ষেতে। ত্রয়ী বাহিনী প্রায় সাড়ে চার হাজার গাঁজা গাছ নষ্ট করে। ঠিক তখনই বাড়ি ঘর থেকে বেরিয়ে আসে গ্রাম বাসীরা। তারা আক্রমণ করে উপস্থিত পুলিশ – বিএসএফ ও বন দপ্তরের লোকজনকে।জানিয়েছেন খোয়াই থানার পুলিশ আধিকারিক।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাঁজা চাষী সহ গ্রামবাসীদের আক্রমণের দুইজন পুলিশ কর্মী ও একজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। ভাঙচুর করা হয়েছে গাড়ি। বাধ্য হয়ে পুলিশ উত্তেজিত জনতাকে ছত্র ভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুঁড়েছে। শেষে ড্রজার ব্যবহার করে ভাঙ্গা গাড়ি দুইটিকে নিয়ে আসা হয়েছে থানায়।

এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল রাজ্যের পাহাড়ি অঞ্চলে চলছে রমরমা গাঁজা চাষ। পুলিশ – গোয়েন্দাকে ঘুমে রেখেই পাহাড়ে কুটির শিল্পের রূপ নিয়েছে গাঁজা চাষ। প্রশাসন চেষ্টা করছে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে। রাজ্য প্রশাসনের এই স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে তা বলার অপেক্ষা রাখেনা।