“এসডিপিও জানিয়েছেন, সুমন দাসের স্কুটিতে তল্লাশি চালিয়ে পুলিশ নয় গ্রাম হেরোইন ও ৩৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তাকেপুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হয়েছে আদালতে।”
ডেস্ক রিপোর্টার,২৩ নভেম্বর।।
শহরের পশ্চিম থানার পুলিশ গ্রেপ্তার করেছে এক দাগি ভ্রাম্যমান মাদক কারবারীকে। তার নাম সুমন দাস। শনিবার রাতে জয় নগর ও জয় পুরের মাঝামাঝি জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে খবর ছিলো, সুমন শহরের বিভিন্ন্ অঞ্চলে স্কুটিতে করে করে বিক্রি করে মাদক সামগ্রী। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ জাল বিস্তার করে। এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।জানিয়েছেন, সদর এসডিপিও দেব প্রসাদ রায়
এসডিপিও জানিয়েছেন, সুমন দাসের স্কুটিতে তল্লাশি চালিয়ে পুলিশ নয় গ্রাম হেরোইন ও ৩৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তাকেপুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হয়েছে আদালতে।
শহরের পশ্চিম থানার পুলিশ মাদক ব্যবসায়ী সুমন দাসকে গ্রেফতার করেছে। এবং গ্রেফতারের পর করেছে ফটো সেশন। এটা পুলিশের কর্তব্য। কিন্তু পশ্চিম থানার পদস্থ আধিকারিকরা যখন কাঞ্চনমূল্যের জন্য সরাসরি পৌঁছে যান খোদ রাজ্যের এলিট ক্লাসের মাদক কারবারীর রান্না ঘরে। এবং পকেটে টাকার ব্যান্ডিল গুঁজে বেরিয়ে আসেন মাদক মাফিয়া রাজপ্রাসাদ থেকে। থানার এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? এই প্রশ্নের উওর কি দিতে পারবেন এসপি, এসডিপিও’রা। না, কোনো দিনও তারা এই প্রশ্নের উত্তর দেবেন না। চিনেপুটি মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেই সাংবাদিক বৈঠকে কুড়াবেন বাহবা।

