তেলিয়ামুড়া ডেস্ক, ৩০ মার্চ।।
ছিঁচকে মাদক কারবারী অভিজিত দাসের উপদ্রবে অতিষ্ঠ তেলিয়ামুড়ার শুদ্ধছড়া এলাকায় লোকজন। মাদক কারবারে বাধা প্রাপ্ত হয়ে অভিজিৎ তার প্রতিবেশী দীপাল দাসের উপর চড়াও হয়। দা দিয়ে আঘাত করে দীপালের পিঠে। ঘটনা রবিবার রাতে। উভয়ের বাড়ি শুদ্ধছড়া এলাকায়। আহত দীপালকে রাতেই আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
আহত দীপাল দাসের দাদা নেপাল দাস জানিয়েছেন, বাইপাস এলাকায় চলতে থাকা মাদক ব্যবসাতে বাধা দিয়েছিল দিপাল। তার রেশ ধরেই অভিজিৎ বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত তার ছোট ভাইকে আঘাত করে।
প্রসঙ্গ, অভিজিৎ এলাকার একজন দাগি সমাজ জয়ী হিসেবেই পরিচিত। তার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় রয়েছে অস্ত্র মামলাও। বছর খানেক আগে অভিজিৎ তার প্রথম স্ত্রীর বাড়িতে গিয়ে দেখিয়েছিল অস্ত্রের আস্ফালন। রবিবার রাতের ঘটনার প্রেক্ষিতে আহত দীপাল দাসের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় অভিজিৎ দাসের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

