ডেস্ক রিপোর্টার, ৩০ মার্চ।।
রুটিন মাফিক গাড়ি তল্লাশির সময় বোধজং নগর থানার সাতমুখিয়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট অটো আটক করে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয় অটোতে থাকা দুই যাত্রীকে।ঘটনা রবিবার রাতে। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় অটোর চালক।
বোধজং নগর থানার ওসি প্রশান্ত দে জানিয়েছেন, এদিন রাতে রুটিন মাফিক গাড়ি তল্লাশির সময় নাকা পয়েন্টে একটি অটো আসে। সন্দেহ হওয়াতে উপস্থিত পুলিশ কর্মীরা অটোতে তল্লাশি করে।তখন ইয়াবা ট্যাবলেটের প্যাকেটের হদিশ পাওয়া যায়।
ওসি জানিয়েছেন ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে এন ডি পি এস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের সোপর্দ করা হয়েছে আদালতে।

