ডেস্ক রিপোর্টার, ১লা এপ্রিল।।
ইভিএম বিভ্রাটের কারণে পিছিয়ে যেতে পারে আসন্ন এডিসি নির্বাচন। ইঙ্গিত নির্বাচন কমিশনের।আগামী ২ ও ৩ এপ্রিলের মধ্যে রাজ্যে ইভিএম প্রবেশ করার কথা ছিলো। কিন্তু এখন তা হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা খারাপ থাকায় বহিঃ রাজ্য থেকে ইভিএম বোঝাই গাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যে পৌঁছতে পারবে না। স্বাভাবিক ভাবে রাজ্যে ইভিএম চুকতে সময় নেবে আরও কিছুটা দিন। নিয়ম অনুযায়ী, ইভিএম রাজ্যে আসার পর দুই-তিন দিন লাগবে কমিশনিং সহ ভোটের আনুষাঙ্গিক অন্যান্য কাজে। ততক্ষনে নাকে শ্বাস ফালাবে ১২ এপ্রিল। অর্থাৎ ভোটের দিন। নির্দিষ্ট সময়ে ইভিএম না আসলে দ্রুত কমিশনিং শেষ করে ১২ এপ্রিল ভোট করা সম্ভব নাও হতে পারে। আশঙ্কা নির্বাচন কমিশনের।
তাই কমিশন কোনো ঝুঁকি নিতে চাইছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যে ইভিএম প্রবেশ না করলে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে কমিশন। এবং আগামী ১২ এপ্রিলের পরিবর্তে ভোট হতে পারে চলতি মাসের শেষ লগ্নে। এমন খবর নির্বাচন কমিশনের অন্দর মহলের।

