কৈলাসহর ডেস্ক , ২রা এপ্রিল ।।
কৈলাসহরের ভগবান নগরে এক হিন্দু নাবালিকাকে ফুঁসলিয়ে ধর্ষনের অভিযোগ উঠলো সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার সঙ্গে নোংরা কাজ করার সময় স্থানিয় লোকজন তাকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম জাকির হোসেন। তার বাড়ি ভগবান নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে। মেয়েটির বাড়ি একই পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে। ঘটনা বৃহস্পতিবার দুপুরে।
স্থানীয় মহিলা নাগরিক জানিয়েছেন, এদিন দুপুরে গ্রামের জঙ্গলে থাকা একটি পরিত্যক্ত ঘরে আচমকা মেয়েটিকে নিয়ে ঢুকে জাকির হোসেন। অনেকক্ষণ ঘরে থাকায় তাদের সন্দেহ হয়। তারা ছুটে যায় ঘরের সামনে। তখন জাকির ও মেয়েটি উভয়েই ছিলো অসংলগ্ন অবস্থায়।
গ্রামবাসীরা জাকির হোসেনকে আটক করে তুলে দেয় কৈলাসহর মহিলা থানার পুলিশের কাছে। অভিযোগ প্রাথমিক ভাবে মহিলা থানার পুলিশ জাকির হোসেনের মামলা নিতে চায় নি। খবর পেয়ে মাঠে নামেন স্থানীয় হিন্দুবাদী নেতা শ্যামল সরকার। তিনি ছুটে যান থানায়।পুলিশের সঙ্গে আলোচনা করেন। এবং নাবালিকার জবানবন্দী অনুযায়ী পুলিশকে মামলা রুজু করতে বাধ্য করেন।
এই ঘটনার পর কৈলাসহরের মানুষ ফের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন। তাদের কথায়, রাজ্যে প্রায় প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে পুলিশ সদর্থক ভূমিকা পালনে ব্যর্থ হয়।

