শিক্ষক  রাজমোহন বাবু স্কুলের এই অবস্থা দেখে তিনি বিষয়টি জানান  গোলধারপুর গ্রামের প্রধান বিরু সিনহাকে। পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৈলাসহর থানার পুলিশ। শুরু করে তদন্ত।

কৈলাসহর ডেস্ক,৭ এপ্রিল।।
          কৈলাসহরে রাতের অন্ধকারে সিরিয়াল চুরি  অব্যাহত। ফের সোমবার গভীর রাতে কৈলাসহরে হাত সাফাই করেছে নিশি কুটুম্বরা। এবার গৃহস্থের বাড়ি ঘরের পরিবর্তে সরকারি শিক্ষাঙ্গনে হাত দিয়েছে চোরের দল।ঘটনা কৈলাসহর থানার অন্তর্গত গোলধারপুর রুদ্র সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে স্কুলের ইনচার্জ রাজ মোহন সূত্রধর জানিয়েছেন,
প্রতিদিনের মতো আজও সকাল সোয়া দশটা নাগাদ তিনি স্কুলে আসেন। এবং দেখেন  স্কুলের মূল বিল্ডিংয়ের গ্রীলের তালা ভাঙ্গা। স্কুলের ভিতরে প্রবেশ করে দেখেন, প্রধানশিক্ষকের রুমের দরজা ভাঙ্গা ।  রুমের ভিতরের থাকা সব আলমারি খোলা। ভাঙ্গা লকার। স্কুলের ক্যান্টিনের  তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এবং নিয়ে যায় টাকা পয়সা।
  শিক্ষক  রাজমোহন বাবু স্কুলের এই অবস্থা দেখে তিনি বিষয়টি জানান  গোলধারপুর গ্রামের প্রধান বিরু সিনহাকে। পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৈলাসহর থানার পুলিশ। শুরু করে তদন্ত।
স্কুল ইনচার্জ রাজ মোহন সূত্রধর  জানান, বর্তমানে স্কুলে নতুন ছাত্র ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চলছে এবং নতুন ছাত্র ছাত্রীরা ভর্তির সময় ফি দিচ্ছে। এই টাকা গুলো স্কুলের লকারে রাখা থাকে।
ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হবার পর টাকা একসাথে নিয়ে ব্যাংকে জমা করা হয়। ভর্তি প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাই স্কুলের লকারে ছিলো প্রচুর টাকা। কিন্তু কত টাকা চুরি হয়েছে তা, প্রাথমিক ভাবে জানাতে পারেন নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *