যদিও তিপ্রামথার এই কৌশলী চালে বানচাল হয় নি মুখ্যমন্ত্রীর জনসভা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জনসভায় ভাষণ দিতে গিয়ে মথার এই নোংরা রাজনীতির নিয়ে মুখ খুলেন। মুখ্যমন্ত্রী বলেন, দোকান পাট বন্ধ করে মথা গরীব মানুষের পেটে লাথি দিয়েছে। মানুষ এটা মেনে নেবে না। গরীব মানুষ ভোট দেবে বিজেপিকে।
ডেস্ক রিপোর্টার ,৯ এপ্রিল ।। ছিঃ ছিঃ। নোংরা রাজনীতিতে নেমেছে তিপ্রামথা। দাবি ভাজপার। কারণ বৃহস্পতিবার খোয়াই বেহেলা বাড়িতে ছিলো মুখ্যমন্ত্রীর জনসভা। আর এই জনসভাকে বানচাল করতে নতুন কৌশল নিলো মথা নেতৃত্ব। তারা গোটা বেহেলা বাড়ি বাজারে দোকানপাট বন্ধের হুলিয়া জারি করে দেয়। ভয়ে স্থানীয় দোকানিরা বন্ধ করে দেয় দোকান পাটের ঝাপ। আতঙ্ক গ্রস্থ হয়ে ফিরে যায় বাড়িঘরে। শুনশান হয়ে যায় বেহেলা বাড়ি বাজার।রাজনীতিকরা বলছেন, এটা মথা নেতৃত্বের নোংরা রাজনীতির খেলা। এভাবে ভোটে জয়ী হওয়া যায় না।
দোকান পাট বন্ধ করে মথা গরীব মানুষের পেটে লাথি দিয়েছে। মানুষ এটা মেনে নেবে না।
শুনশান বেহেলা বাড়ি বাজার।
যদিও তিপ্রামথার এই কৌশলী চালে বানচাল হয় নি মুখ্যমন্ত্রীর জনসভা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জনসভায় ভাষণ দিতে গিয়ে মথার এই নোংরা রাজনীতির নিয়ে মুখ খুলেন। মুখ্যমন্ত্রী বলেন, দোকান পাট বন্ধ করে মথা গরীব মানুষের পেটে লাথি দিয়েছে। মানুষ এটা মেনে নেবে না। গরীব মানুষ ভোট দেবে বিজেপিকে।
Date: 08/04/2026=( ADVT/ICA/C -40)
তিপ্রামথা হলো তিপ্রা মারামারি পার্টি। এই দলের কোনো দর্শন নেই। বলেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী তিপ্রামথা নেতৃত্বকে পাল্টা আঘাত করেন। মুখ্যমন্ত্রী বলেন, তিপ্রামথা হলো তিপ্রা মারামারি পার্টি। এই দলের কোনো দর্শন নেই। শুধু গা-জুয়ারি। যদিও বেহেলা বাড়ি বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, গত সোমবারে বাজারের একজন ব্যবসায়ী মারা গিয়েছিল। এই কারণেই বৃহস্পতিবার বাজার দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় লোকজনের বক্তব্য, ব্যবসায়ীর কথা পুরোপুরি সত্য নয়। আর কোনো ব্যবসায়ী মারা গেলে বাজার গোটা দিন বন্ধ থাকে। তা শুধু দুই ঘণ্টার জন্য হবে কেন? এই সময়েই ছিলো মুখ্যমন্ত্রীর জনসভা।