ডেস্ক রিপোর্টার, ২৬ এপ্রিল।।
     “মাথার উপর ছাদ নেই। আমরা এখন ছাদ চাই। ” – বক্তা রাজধানীর অভয়নগরে রাস্তা অবরোধকারী আন্দোলনকারীরা। রাজ্য সরকারের কাছে পুনর্বাসনের দাবিতেই  অভয় নগর ব্রিজের নিচে বসবাসকারী লোকজন নেমে যায় রাস্তায়। কারণ সরকারি জমি থেকে তাদের উচ্ছেদের নোটিশ দিয়েছেন রাজ্য সরকার।
    স্থানীয়দের বক্তব্য , অভয়নগর নদীর ব্রিজ লাগোয়া এলাকার খাস জমিতে দীর্ঘ বছর ধরেই গড়ে উঠেছিল বসতি। এখানে পঞ্চাশ বছরের পুরনো বাসিন্দাও রয়েছে। তারা তৈরি করেছে স্বপ্নের দালান বাড়িও। কিন্তু বিগত কিছুদিন ধরে তাদের উচ্ছেদের নোটিশ দিয়ে আসছে আগরতলা পুর নিগম। তিন বার দেওয়া হয়েছে নোটিশ। তারপরও তারা জমি থেকে উঠে নি। শেষ পর্যন্ত নিগম কর্তৃপক্ষ তাদের কড়া মনোভাব দেখাতে থাকে। এবং স্পষ্ট ভাবেই জানিয়ে দেয়, এই জমি থেকে না উঠলে, প্রশাসন বাধ্য হবে বোল্ডোজার ব্যবহার করে বাড়িঘর গুঁড়িয়ে দিতে। নিগমের এই কড়া বার্তার পর লোকজন রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। এই সমস্ত লোকজনের বক্তব্য, প্রয়োজনে সরকার জমি নিতেই পারে। কিন্তু তার আগে রাজ্য সরকারকে ব্রিজের নিচে থাকা লোকজনকে দিতে হবে পুনর্বাসন। তবেই তারা উঠবে এই খাস জমি থেকে।










Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *